৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১৮:২১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় তিন হাজার ৬৩১ জন উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গত বছরের ২৭ নভেম্বর ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী আটটি বিভাগীয় কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেন।

এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার মাত্র নয় দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়।