সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা

সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ১৫:০৯

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে; বাছাই ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ভোট হবে ১২ মে।

এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। আর সহকারী রিটার্নিং অফিসার করা হয়েছে উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনকে।

সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিয়ে থাকেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকে বলে এ নির্বাচনে ভোটের আর প্রয়োজন হয় না।

বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট একটি আসনে পাবে।