সেনাবাহিনীকে দুর্বল করতেই পিলখানা হত্যাকাণ্ড: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীকে দুর্বল করতেই পিলখানা হত্যাকাণ্ড: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১৩:৩৭

পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিলখানা হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তারেক রহমান বলেন, এরপর দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়।'

তিনি বলেন, 'সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়, দেশের সম্পদ।'

পেশাদারিত্বে কোনো আপস না করতে বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় সরকার।'

তিনি বলেন, '২০২৪ সালে দেশ এবং দেশের জনগণের স্বাধীনতার রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা স্বাধীনতাপ্রিয় জনগণকে আশান্বিত করেছে। ২০২৪ সালের ০৫ অগাস্ট পরবর্তী অস্থির সময় এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থায় সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে।'