শিরোনাম
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রথম পর্যায়ে দেশের পাঁচটি জেলার মানুষ ‘ই-হেলথ কার্ড’ পাবেন। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় এই কার্ড দেওয়া হবে।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ওই প্রকল্পের মাধ্যমে ১৮০ দিনের মধ্যে পাঁচটি জেলার (খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী) জনসাধারণকে ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।’
আরো পড়ুন: