হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ১৭:২৫

আপডেট: ১৭ এপ্রিল, ২০২৬ ১৯:০২

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১২৭ জন এবং হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং সন্দেহজনক আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক আরও ২১ হাজার ৪৬৭ জন আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ হাজার ২৪৩ জন।

Tag: