হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের

হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ১৬:৫৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৮ জনের মৃত্যু হলো। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৮৫ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৮০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৪ হাজার ১০৬ জন।

Tag: