আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক সমিতি কর্তৃক একচেটিয়া হারে ভাড়া বৃদ্ধি করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এমন হুশিয়ারী প্রদান করে।
বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ২০২২ সালের অগাস্টে ডিজেলের মূল্য এক লাফে ৩৪ টাকা বৃদ্ধি করে ১১৪ টাকা করায় তখন বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ ও লঞ্চ ভাড়া ৩২ শতাংশ বৃদ্ধি করা হয়। সেই বর্ধিত ১১৪ টাকা লিটারের ডিজেলের মূল্য কয়েক দফায় কমতে কমতে ১০০ টাকা এলে সরকার তিন দফায় ৮ পয়সা বাস ভাড়া কমে লঞ্চেও অনুরুপ ভাড়া কাগজেপত্রে কমানো হয়। কোন বাসে ও লঞ্চে কমানো ভাড়ার সুবিধা পায়নি দেশের যাত্রী সাধারণ। এই কমানো ভাড়া সুফল যাত্রীরা পাচ্ছে কি না কোনো প্রকার তদারকি করেনি সরকার।
এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয় অর্থাৎ আগের তুলনায় (২০২২) এক টাকা বাড়ানোর কারণে বাস মালিকেরা ৬৪ শতাংশ ও লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বাড়াতে মরিয়া হয়ে উঠেছে স্ব-স্ব মালিক সমিতি। এসব যৌক্তিক বিষয়ে পুঙ্খানুপুঙ্খান তথ্য তুলে ধরার কারণে বার বার যাত্রী কল্যাণ সমিতিকে বাদ দিয়ে বাস ও লঞ্চের মালিক সমিতি স্বৈরাচার সরকারের ন্যায় একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে।
সরকারের কিছু আমলারা সাময়িক লাভবান হয়ে যাত্রী প্রতিনিধি বাদ রেখে বাস ও লঞ্চ মালিকদের এমন অযৌক্তিক ভাড়া সমন্বয়ের নামে ভাড়া বাড়িয়ে দিতে মরিয়া উঠেছে বলে অভিযোগ করেন তিনি।
Tag:
আরো পড়ুন: