সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 'বাস ও ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া বৃহস্পতিবার নির্ধারিত হবে।'
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, 'আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যায় বৃহস্পতিবার সিদ্ধান্ত (ভাড়া বৃদ্ধির বিষয়) হবে।'
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, পরিবহনখাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে।
এ অবস্থায় পরিবহনখাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিক ভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।
আরো পড়ুন: