হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১৮:৩১

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২২৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২২৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৭ হাজার ১৬৪ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৯ জন, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৪ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ১৯০ জনের মৃত্যু হয়েছে।

Tag: