রাজধানীর বনানীতে বাসের চাপায় দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর সেতু ভবনের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, 'ভূঁইয়া পরিবহনের একটি বাস এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। বনানী সেতু ভবনের সামনে সড়কে চালক হঠাৎ হার্ড ব্রেক করেন। এ সময় বাসটি সড়ক বিভাজকে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হন।'
তিনি বলেন, 'প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- নিহত দুই ব্যক্তি সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন। তাদের পরিচয় নিশ্চিত হলে জানানো হবে।'
Tag:
আরো পড়ুন: