হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ১৯:১৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং বাকি চার জনের হাম সন্দেহে মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৯ শিশুর এবং সন্দেহজনক আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে। 

এছাড়া, এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯ শিশু এবং সন্দেহজনক আরও ২৮ হাজার ৩৩৩ শিশু আক্রান্ত হয়েছে।

Tag: