হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৮:২৯

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জন নিশ্চিত ভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি তিন জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে এক হাজার ২১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন।

গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৫৯ জনে। এর মধ্যে চার হাজার ২৩১ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ১৯ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ১৬ হাজার ৫২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Tag: