নেত্রকোণায় বজ্রপাতে নিহত ৩

নেত্রকোণায় বজ্রপাতে নিহত ৩
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১৬:৫৭

আপডেট: ২৭ এপ্রিল, ২০২৬ ২২:১৮

নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা আব্দুল মোতালিব (৫৫), সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ পালান (৫৩) ও সিরাজগঞ্জের আকনাদিঘীরচর গ্রামের অফিকুল মন্ডলের ছেলে শুভ মন্ডল।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সকালে খালিয়াজুরীর রসুলপুর ফেরিঘাটের পাশে বড়শি দিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা যান আব্দুল মোতালিব। দুপুরের দিকে বাড়ির সামনে ধান শুকাতে গেলে বজ্রপাতে মোনায়েম খাঁ পালানের মৃত্যু হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।