গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও নয় জন মারা গেছেন। তাদের মধ্যে তিন জন হাম আক্রান্ত হয়ে, বাকি ছয় জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২২৬ জন।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৯৯১ জন।
Tag:
আরো পড়ুন: