সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি হবে: আইন মন্ত্রী

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি হবে: আইন মন্ত্রী
ছবি: এআই।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ২০:১২

আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, '১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করা হবে। এ জন্য বিরোধী দল থেকে পাঁচ জনের নাম চাওয়া হয়েছে।'

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে তিনি এসব কথা বলেন।

আইন মন্ত্রী বলেন, '১৭ জনের মধ্যে ১২ জন ট্রেজারি বেঞ্চ থেকে ঠিক করা হয়েছে, যার মধ্যে পাঁচ জন্য অন্য দল ও স্বতন্ত্র থেকে।'

এ প্রস্তাবের বিষয়ে বিরোধী দল পরে জানাবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এ নিয়ে তার ভাষ্য, তারা সংস্কার চেয়েছেন, কিন্তু এখানে হচ্ছে সংশোধন। এছাড়া এ বিষয়টি নিয়ে তাদের আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন।

জবাবে আইন মন্ত্রী বলেন, 'আমরা জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পথে হাঁটতে চাই। দরকার হলে পরের অধিবেশন পর্যন্ত অপেক্ষা করা যাবে।'