সেবাগ্রহীতাদের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সেবাগ্রহীতাদের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১৪:২০

আপডেট: ২ মে, ২০২৬ ১৪:৩৪

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন,পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় রাজধানী ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দেন তিনি।

তিনি পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা প্রদানের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, সেবাগ্রহীতাদের হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না।

পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিউটি অফিসারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।