গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১০:৫২

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একটি কাঠামো বাস্তবায়নের কাজ চলছে।

রোববার (৩ মে) রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো প্রণয়ন করা হয়েছিল, তা বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়। তিনি বলেন, “চিন্তাচেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত মুক্ত গণমাধ্যম দিবস সফল হওয়ায় গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান তিনি।