হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ জনের

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১৭:২৪

আপডেট: ৩ মে, ২০২৬ ১৭:২৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৬১ জন। 

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে বাকি নয় জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। 

একই সময়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৬১ জন। এর মধ্যে হামে আক্রান্ত রোগী ৯৫ জন, হামের উপসর্গ নিয়ে ভর্তি ১ হাজার ১৬৬ জন।

গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৪৪ জন।

১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৩ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০ হাজার ৯০ জন।

Tag: