পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১৩:৩৭

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ভারতীয় হাইকমিশনার তার দায়িত্বকালীন সময়ে সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও বিদায়ী হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে।