বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আংশিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের আগের শার্ট বহাল থাকবে, তবে প্যান্টের রং হবে খাকি।
সোমবার (৪ মে) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশের পোশাক নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল এবং এটি সর্বজনগ্রাহ্য হয়নি। তাই পুলিশের আবেদনের প্রেক্ষিতে নতুন ইউনিফর্ম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, “আমরা ঐতিহ্য ও গ্রহণযোগ্যতা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিয়েছি। শার্ট আগের মতোই থাকবে মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারা দেশে নীল, তবে প্যান্ট খাকি করা হয়েছে।”
তিনি আরও জানান, নতুন পোশাক বাস্তবায়নে কিছু সময় লাগবে, কারণ কাপড় প্রস্তুত ও উৎপাদনের প্রক্রিয়া রয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে এটি কার্যকর হবে।
পোশাক পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলেও বাস্তবায়ন প্রক্রিয়া এখনো চলমান বলে জানান তিনি।
আরো পড়ুন: