রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৭২১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৯৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫২টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬০টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮১ টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮০টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪১৬টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪১টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮২টি গাড়ি ডাম্পিং ও ১৪৪টি গাড়ি রেকার করা হয়েছে।
Tag:
আরো পড়ুন: