যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না, কারণ এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি চুক্তি। তবে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো ধারা থাকলে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা। তাই এই চুক্তি নিয়ে আতঙ্কিত না হয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানান তিনি।
এর আগে ৯ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা–ওয়াশিংটন একটি পারস্পরিক শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) চুক্তি স্বাক্ষর করে।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।
আরো পড়ুন: