হাম ও উপসর্গে ৬ জনের প্রাণহানি

হাম ও উপসর্গে ৬ জনের প্রাণহানি
ছবি: এআই দিয়ে তৈরী।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৬:২০

আপডেট: ৫ মে, ২০২৬ ২২:৫১

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে ছয় শিশু মারা গেছে। তাদের মধ্যে দু'জন হামে বাকি চার জন উপসর্গ নিয়ে মারা গেছে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৪৪৫ জন। 

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৩ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৭২৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯৭৯ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৮৩১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ হাজার ৩৬৮ জন।

Tag: