দেশে বিনিয়োগে প্রধান বাধা হলো সরকারি সংস্থাগুলোর ধীরগতি ও জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া। এর ফলে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগী। তিনি বলেন, আমলাতন্ত্রকে আরও দক্ষ ও গতিশীল করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘কম্পাস’ আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও এখনো পুরোপুরি সমস্যামুক্ত নয়। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
মির্জা ফখরুল আরও বলেন, রোহিঙ্গা ইস্যু দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটি সমাধানে কূটনৈতিক উদ্যোগ ও সংলাপ অব্যাহত রয়েছে।
তিনি জানান, জ্বালানি খাত বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ সংকটের ক্ষেত্র। এই সংকট মোকাবিলায় সরকার গ্যাস উত্তোলন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে এবং আগামী তিন মাসের মধ্যে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।
এছাড়া বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদার করার বিষয়েও সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
আরো পড়ুন: