হাম-রুবেলা, ওরাল পোলিওসহ গুরুত্বপূর্ণ ১০ ধরনের টিকার একটি নতুন চালান দেশে পৌঁছেছে।
বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো এসে পৌঁছায় এবং সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিজে উপস্থিত থেকে চালান গ্রহণ করেন।
নতুন চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও টিকার পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও রয়েছে।
চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার ১৫ লাখ ডোজ হাম টিকা দেশে এসেছে। এতে ভবিষ্যতে টিকার কোনো সংকট তৈরি হবে না বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে আনা সম্ভব হয়েছে, যা একটি উল্লেখযোগ্য অগ্রগতি। আগামী ১০ মে’র মধ্যে হামসহ আরও ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলেও তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করতে সরকার দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে।
আরো পড়ুন: