হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
ছবি: এআই দিয়ে তৈরী।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ১৬:৫১

আপডেট: ৬ মে, ২০২৬ ২১:৩৯

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে সাত জন মারা গেছেন। তাদের মধ্যে দু'জন হামে ও বাকি পাঁচ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৮ জন।

১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।

Tag: