নওগাঁয় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের বাসিন্দা দিলিপ চন্দ্র বর্মন ও নিয়ামতপুর উপজেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা অনুকূল চন্দ্র মাহন্ত। অপরজনের নাম জানা যায়নি। তারা সবাই মাঠে ধান কাটার কাজ করছিলেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, 'দিলিপ চন্দ্র বর্মন মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে।'
অন্যদিকে, নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নিয়ামতপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, 'হাজিনগর ইউনিয়নে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তিনি খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তার পুরো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।'
তিনি বলেন, 'উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান কেটে ঘরে নেওয়ার কাজ করছিলেন অনুকূল চন্দ্র মাহন্ত। এ সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। তবে তার পুরো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।'
Tag:
আরো পড়ুন: