শিরোনাম
বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, সাক্ষাতে ওয়াকফ সংক্রান্ত বিভিন্ন বিষয় ও এর প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।
আরো পড়ুন: