শিরোনাম
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভয়াবহ এক হত্যাকাণ্ডে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন এক প্রবাসীর স্ত্রী ও তার তিন সন্তান। শনিবার সকালে রাউতকোনা গ্রামের একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ বলছে, হত্যার পেছনে পারিবারিক বিরোধ, শত্রুতা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরো পড়ুন: