সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের দেওয়া রায় ও ইশতেহার বাস্তবায়ন এখন সরকারের প্রধান দায়িত্ব।
শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন নতুন সংগ্রাম শুরু হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারের সফলতা নির্ভর করবে দলীয় সমন্বয় ও সহযোগিতার ওপর। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: