ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের মৃত্যু

ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের মৃত্যু
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ২১:০২

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৫ জনের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আট জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দু'জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয় জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।  

একই সময়ে ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৬৫ জন। 

চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৮ জন। তাদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ১ শতাংশ নারী। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর পাঁচ জনের মৃত্যু হয়েছে।