সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে: সেতুমন্ত্রী

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৯:০৯

আপডেট: ১১ মে, ২০২৬ ১৯:০৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 'সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে। সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে এবং অর্থায়ন নিয়ে আলোচনা চলছে।'

সোমবার সচিবালয়ে আসন্ন ঈদ-উল-আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা বলেন।

দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‌'হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর তিনটি প্রস্তাবনা আছে। তার এক নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি, বলবো আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি। আর ধরেন অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।’

তিনি বলেন, 'সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অর্থায়ন নিয়ে আলোচনা চলছে। প্রাক-প্রস্তুতির কাজও এগিয়ে যাচ্ছে।'