ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৩৭ জন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৩৭ জন
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ২২:৩৪

আপডেট: ১২ মে, ২০২৬ ২২:৩৪

গত ২৪ ঘন্টায় সারাদেশে (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৭ জন। একই সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৭ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দু'জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০ জন ও খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট ২ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া ১২ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫৩ জন। এর মধ্যে ৬২ দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক পাঁচ শতাংশ নারী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।