তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশ বিশ্বে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন
বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ জনগোষ্ঠী। এই মানবসম্পদকে দক্ষভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ও অগ্রগতি আরও দ্রুত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়ন এখন সময়ের দাবি। সরকার এ লক্ষ্যেই শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই দক্ষ মানবসম্পদ গঠনের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার বিকল্প নেই।
অনুষ্ঠানে তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে এই উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তার মতে, এমন প্রকল্প শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।
আরো পড়ুন: