প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, উন্নয়ন প্রকল্প পর্যালোচনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, উন্নয়ন প্রকল্প পর্যালোচনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১৫:০৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সভাটি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সংশোধিত প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এর আগে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত একনেক সভায় মোট ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, পাঁচটি সংশোধিত এবং চারটি মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।