আসন্ন জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির ১ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
তিনি বলেন, বর্তমানে দেশের স্বাস্থ্যখাতে বরাদ্দ অত্যন্ত অপ্রতুল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গত অর্থবছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল জিডিপির ০.৬৭ শতাংশ।
বুধবার (১৩ মে) দুপুরে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। সেই লক্ষ্যেই সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, টিকাদান কর্মসূচি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারের পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসা অবকাঠামো উন্নয়নেও এই বাড়তি বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরো পড়ুন: