ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ২২:০৭

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রির অপরাধে আনিসুর রহমান বাহাদুর (৪২) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল ৫টার দিকে বাসাইল পৌরসভার ১ নং ওয়ার্ড মাইজখাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাইজখাড়া এলাকায় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কাটছিলেন আনিসুর রহমান বাহাদুর নামের এক ব্যক্তি। আজ বুধবার বিকেল ৫টায় দিকে অভিযানকালে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে আনিসুর রহমান বাহাদুরকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।