স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, 'হাম রোগীদের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে।'
শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেওয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পেরে ওঠা যাচ্ছে না।'
তিনি বলেন, 'সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে পেরেছে। তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে সক্ষমতা বাড়ানো হবে।'
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মাত্র দুই মাসেই দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ৪৫১ জনের মৃত্যু হয়েছে।
Tag:
আরো পড়ুন: