কুমিল্লার বরুড়ায় পথসভাস্থলে পৌঁছেছেন তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ১টা ২০ মিনিটে উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে আয়োজিত পথসভা প্রাঙ্গণে পৌঁছান তিনি। পরে মঞ্চে উঠে উপস্থিত জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান। এ সময় হাজারো নেতাকর্মী তাকে উচ্ছ্বাসের সঙ্গে বরণ করে নেন।
দীর্ঘ ২৪ বছর পর এই মাঠে জনসভায় অংশ নিলেন তারেক রহমান। এর আগে ২০০২ সালে বরুড়ার প্রয়াত সংসদ সদস্য একেএম আবু তাহেরের অনুরোধে তিনি এই মাঠে গিয়েছিলেন।
দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছ থেকে দেখতে এবং তার বক্তব্য শুনতে হাজারো নেতাকর্মী সমবেত হন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পথসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন সভাপতিত্ব করেন। এছাড়া কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ স্থানীয় অন্যান্য সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: