গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে রোববার (১৭ মে) রাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, রোববার রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত সাভার-আশুলিয়াসহ কয়েকটি এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো— আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকা।
তিতাস গ্যাস আরও জানিয়েছে, এ সময় পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আরো পড়ুন: