সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় জন মারা গেছে। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে বাকি পাঁচ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৭ জন। গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত ভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৭৬৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৭ হাজার ৮৪৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০০ জন ও আক্রান্ত ৩১ হাজার ৫৬৫ জন।
গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৮৪ জন।
এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৯২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ৭৪৪ জন।
Tag:
আরো পড়ুন: