চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ১২:৩০

স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৮ মে) সকালে তিনি দেশে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং।

বঙ্গভবনের তথ্য অনুযায়ী, গত ৯ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান।

লন্ডন সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকসহ সংশ্লিষ্ট কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।