পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সোমবার (১৮ মে) পর্যন্ত ৬২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বুলেটিনে জানানো হয়, মোট ১৬১টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটে ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি রয়েছেন।
সরকারি মাধ্যমে ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৫৮ হাজার ৮৪ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন বলে জানানো হয়েছে।
হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, মৃত ১৭ জন হজযাত্রীর মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ১২ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ কার্যক্রম শেষ করে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।
আরো পড়ুন: