জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে সারাদেশে শুরু হয়েছে তিন দিনের ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে মেলার উদ্বোধন করেন তারেক রহমান।
একই সঙ্গে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম শুরু করা হয়। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”
সংশ্লিষ্টরা জানান, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘসূত্রতা, দালালচক্র, মামলা-মোকদ্দমা ও দুর্নীতির অভিযোগ ছিল। এতে গ্রামীণ জনগণ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন।
বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আরো পড়ুন: