প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আগের মতো কাঠামোতে থাকছে না। তিনি বলেন, বাহিনীটির জন্য আলাদা আইন প্রণয়ন করা হচ্ছে এবং প্রয়োজনে এর নামও পরিবর্তন হতে পারে।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। রাষ্ট্রের জন্য একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, র্যাবের কাঠামো ও কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবেই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমান পরিকল্পনা মূলত বন্যা নিয়ন্ত্রণ ও ভাঙন রোধকেন্দ্রিক হলেও এতে পানি সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রকল্পে পানি সংরক্ষণ যুক্ত করে সংশোধনী আনা হচ্ছে এবং পরে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
আরো পড়ুন: