গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার-ভিডিপির সাফল্য প্রশংসনীয়।
বুধবার (২০ মে) সকালে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আনসার ও ভিডিপি তাদের কর্মদক্ষতা, শৃঙ্খলা ও বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এই বাহিনীর অর্জন বিশেষভাবে প্রশংসিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এর মাধ্যমে আনসার ও ভিডিপির প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
তিনি জানান, উপজেলা পর্যায়ে বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাবেশে উপস্থিত কর্মকর্তারা বলেন, আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির সমন্বয়ে আনসার ও ভিডিপিকে আরও কার্যকর বাহিনীতে রূপান্তরের কাজ চলছে।
আরো পড়ুন: