ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদের উদ্বোধন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
বুধবার (২০ মে) সকালে অনুষ্ঠানে তিনি বলেন, আল্লাহ যেন তাকে তৌফিক দেন, যাতে তিনি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন।
মন্ত্রী আরও বলেন, ঠাকুরগাঁওবাসীর ভালোবাসা ও সমর্থন তার জীবনের বড় শক্তি। এলাকার মানুষ তাকে বারবার বিপুল ভোটে নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তিনি আগেও বলেছিলেন এটি তার শেষ নির্বাচন হতে পারে এবং সেই অবস্থানেই এখনো আছেন।
এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, সদর উপজেলাকে ভাগ করে দুটি নতুন উপজেলা গঠনের অনুমোদন পাওয়া গেছে। একই সঙ্গে দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে এবং শিগগিরই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।
আরো পড়ুন: