বদলে গেল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম

বদলে গেল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ২২:৩৯

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ নামে নামকরণ করা হলো।