রামিসা হত্যার বিস্তারিত তথ্য রাতে জানাবেন ডিএমপি

রামিসা হত্যার বিস্তারিত তথ্য রাতে জানাবেন ডিএমপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১৫:০৩

আপডেট: ২১ মে, ২০২৬ ১৬:৫৭

রাজধানীর পল্লবীতে আলোচিত সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের রহস্য ও আসামি গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে ব্রিফিংয়ের আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২১ মে) রাতে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৮টা ১৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

ব্রিফিংয়ে রামিসা হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি, আসামি গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদঘাটন সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর সেকশন-১১ এলাকায় সাত বছর বয়সী রামিসা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং গুরুত্বপূর্ণ আলামত বিশ্লেষণ করা হচ্ছে।