গত ২৪ ঘন্টায় সারাদেশে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর উপসর্গে আরও ১১ শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারাদেশে ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত ভাবে হামে মৃত্যু হয়েছে ৮৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ জন।
একই সময়ে নিশ্চিত ভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৩২৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬০ হাজার ৫৪০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২১০ জন ও আক্রান্ত ৩৫ হাজার ২১ জন।
Tag:
আরো পড়ুন: